বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমি সক্রান্ত বিরোধের জের ধরে ১ জনকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

May 18, 2017

মেহেরপুর নিউজ, ১৮ মে: মেহেরপুর সদর উপজেলার দিঘলকান্দি গ্রামে জমি সক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হাসেমকে (৪২) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভতিৃ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হামেস দিঘলকান্দি গ্রামের আনছার আলীর ছেলে।

আহত আব্দুল হাসেম জানান, সকালে জমি সক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ইবাদ আলীর ছেলে হাসেন আলীর নেতৃত্বে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করে।