মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুরে ইমারত নির্মন শ্রমিক ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। ফ্যাস্টুন, ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে শহরের কাথুলী সড়কের শ্রমিক ইউনিয়ন কার্যালয় এলাকা। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট পেতে দ্বারে দ্বারে ঘুরছে। হাতে যেহেতু সময় কম তাই প্রার্থীদের চোখে ঘুম নেই। ভোটাররাও চেষ্টা করছে তাদের কাংখিত সদস্যকে চুলচেরা বিশ্লেষন করার। আগামী ১১ মে অনুষ্টিত হবে এ নির্বাচন। মোট ভোটার ১০০৪ জন। এই ভোটের বিপরিতে ১১টি পদের জন্য মোট ৩৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। এর মধ্যে সভাপতি পদে ৪জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারন সম্পাদক পদে ৪জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৩জন, সাংগঠনিক সম্পাদকের পদে ৩জন, কোষাধ্যক্ষ পদে ৩জন, প্রচার সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ৩জন, শ্রমকল্যাণ পদে ৩জন, ক্রীড়া সম্পাদক পদে ২জন এবং নির্বাহী সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দিতা করছে।