মেহেরপুর নিউজ:
হঠাৎ করে মেহেরপুরে জাঁকিয়ে বসেছে শীত। জানুয়ারি মাস শুরুর পর থেকে শীতের তীব্রতা কিছুটা কমলেও হঠাৎ করে গত তিন দিন যাবত মেহেরপুরে প্রচণ্ড শীত পড়া শুরু করেছে।
গত ৪ দিনের ন্যায় সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে আবৃত থাকে মেহেরপুর, সূর্যের মুখ দেখা যায়নি, সঙ্গে রয়েছে প্রচন্ড শীত। শীতের কবল থেকে নিজেকে রক্ষা করতে মানুষজন আজ খুব একটা বেশি ঘরের বাইরে বের হয়নি। অনেকে সন্ধ্যার পর খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
সন্ধ্যার পর শহরের সবগুলো সড়ক অন্যান্য দিনের চেয়ে অনেকটাই ফাঁকা থাকতে লক্ষ্য করা গেছে। শীতের তীব্রতা আরো কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।