বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা

By Meherpur News

May 25, 2025

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়েছে।অ্যাডভোকেট আসাদুল আযম খোকনকে আহ্বায়ক এবং এ, কে,এম, জিল্লুর রহমানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের কমিটির নাম ঘোষণা করা হয়।

রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত পত্র মারফত এ তথ্য জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ আনোয়ার হোসেন। যুগ্ম আহবায়ক মোঃ আতাউল হক, মোখলেসুর রহমান স্বপন, সদস্য আদিল করিম, মারুফ আহমেদ বিজন, মোঃ কামরুল হাসান, মোঃ নজরুল ইসলাম, আরিফুজ্জামান, সাইদুর রহমান রিপন।