বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 28, 2026

মেহেরপুর নিউজ:

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক আলী মাসুদ শেখ,বিচারক (জেলা ও দায়রা জজ), পারিবারিক আপীল আদালত মোঃ কেরামত আলী, বিচারক (জেলা ও দায়রা জজ), শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনাল মোঃ তাজুল ইসলাম,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, জেলা লিগ্যাল এইড অফিসার লাবনী সুলতানা,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সুবিধাভোগী বেগম আলীয়া খাতুন,শাকিল আহমেদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সিভিল জজ (সদর) মো মাসুদ রানা।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।  মেহেরপুর জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কবির এর নেতৃত্বে র‍্যালিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক আলী মাসুদ শেখ,বিচারক (জেলা ও দায়রা জজ), পারিবারিক আপীল আদালত মোঃ কেরামত আলী, বিচারক (জেলা ও দায়রা জজ), শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনাল মোঃ তাজুল ইসলাম,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখা ইবনে সাজ্জাদ, জেলা লিগ্যাল এইড অফিসার লাবনী সুলতানা, সিনিয়র সিভিল জজ (সদর) মো মাসুদ রানা মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, আসাদুল আজম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আইনজীবী প্যানেলের সদস্য এ কে এম জিল্লুর রহমান ও রুত সোভা মণ্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।