মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আইন সহায়তা কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে র্যালিটি সদর উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।