মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান।” জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শিল্পনগরী বিসিকের উপ-ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ তালুকদার, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি (নাসিব) এর জেলা শাখার সভাপতি নাঈমুর রহমান, উদ্যোক্তা আজিজুল ইসলাম সুভিয়া সুলতানা।