বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন

By মেহেরপুর নিউজ

March 16, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে এডভোকেসি সভায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক প্রমুখ