বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

May 23, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে ট্যাবলেট তুলে দিয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিঝ খান দৃষ্ট নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।