মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন প্রমূখ। এদিকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়নচত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুরের আনসার কমেন্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম,ব্রাকের জেলা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।