বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিআরটিএ’র জেলা কর্মকর্তা জিয়াউর রহমান প্রমূখ।

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এর আগে মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমনের নেতৃত্বে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।