বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 10, 2023

মেহেরপুর নিউজ:

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মেহেরপুর সার্কেল অফিসের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মেহেরপুর এর সহকারি পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহা আনিসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রমুখ। এই সময় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা মূলক বিভিন্ন আলোচনা করা হয়।