মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” শীর্ষক শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর পিটিআই প্রাঙ্গণে শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলাম,মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। পরে অতিথিবৃন্দ শিক্ষামেলার স্টল পরিদর্শন করেন।
মেহেরপুর জেলা তিনটি উপজেলার ৩টি স্টলে বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন,পিটিআই ‘ইন্সট্রাক্টর আবুল কালাম আজাদ,রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।