বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

May 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” শীর্ষক শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর পিটিআই প্রাঙ্গণে শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন শিক্ষামেলা, উপকরণ প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মেহেরপুর পিটিআই সুপার মুন্সি শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন,মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।

এতে শিক্ষা উপকরণ প্রদর্শনীতে প্রথম মেহেরপুর সদর উপজেলা, দ্বিতীয় গাংনী উপজেলা এবং তৃতীয় মুজিবনগর উপজেলা। এর আগে সেখানে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।