মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। অন্যদের মধ্যে কৃষি অফিসার আব্দুল মোমেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুম হাসান, আকরাম হোসেন প্রমূখ।