বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 01, 2021

মেহেরপুর নিউজ :

জাতীয় বীমা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মেহেরপুর ব্রাঞ্চ ইনচার্জ মনিরুল ইসলাম, মেহেরপুর ফার্স্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ ফারুক হোসেন, ইস্ট্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবুল কালাম, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিভিশনাল কো-অর্ডিনেটর ইয়াসিন আলী, মেহেরপুর জেলার সাধারণ বীমা কর্পোরেশন এর ম্যানেজার সরফরাজ খান প্রমূখ।