বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্ম পরিকল্পনা সভা

By মেহেরপুর নিউজ

June 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ এ্যাডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস এর সভাপতিত্বে এ্যাডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, মেহেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ইসতিয়াজ ইউনুস ,মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিব। পাওয়ার প্রেজেন্ট উপস্থাপন করেন ডাঃ তানভীরা নিশাত ফাতেমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইপিআই টেকনোলজিস্ট খন্দকার আবু সামাইন।