বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 18, 2022

মেহেরপুর নিউজ:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল কবীর,ই পি আই সুপার আ সালাম । ওরিয়েন্টেশন সভায় মেহেরপুরের বিভিন্ন পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।