বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 19, 2023

মেহেরপুর নিউজ:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে উপজেলা পর্যায়ে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম। ইপিআই সুপার খন্দকার আবু সামাইন এর সঞ্চালনায় অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভায় অন্যদের মাঝে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলাম। অবহিতকরন ও কর্ম পরিকল্পনা সভায় মূল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন এম ও ডিসি ডাঃ কামরুন্নাহার।