বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

August 28, 2021

মেহেরপুর নিউজ :

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকালের দিকে মেহেরপুর জেলা মৎস্য অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়।স্থানীয় সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।