মেহেরপুর নিউজ:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন খান,শহিদ সাদিক হোসেন বাবুল প্রমুখ উপস্হিত ছিলেন।