মেহেরপুর নিউজ:
মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি”স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ৫ম দিনের কার্যক্রমের অংশ হিসাবে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
শনিবার সকালে দিকে এ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য জরীপ কর্মকর্তা, মোঃ আতাউর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, ওমর ফারুক, হোসেন ,সহকারী মৎস্য কর্মকর্তা মীর মো: জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সকালে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।