টপ নিউজ

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

July 27, 2020

মেহেরপুর নিউজ:

দেশে চলমান করোনা পরিস্থিতিতে অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা মধ্য দিয়ে মেহেরপুরে মৎস্য সপ্তাহ শেষ হয়েছে।

মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি”স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ৭ম দিনের কার্যক্রমের অংশ হিসাবে অনলাইন বা ভার্চুয়াল (জুম অ্যাপ) এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সোমবার সকালে দিকে এ এ সভা অনুষ্ঠিত হয় ।

মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জুম কনফারেন্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য জরীপ কর্মকর্তা, মোঃ আতাউর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, ওমর ফারুক, হোসেন ,সহকারী মৎস্য কর্মকর্তা মীর মো: জাকির হোসেন প্রমূখ যোগ দেন।