মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে র্যালী শুরু হয়।
মেহেরপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে র্যালিটি মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক,এস এম ওবায়দুল বাশার, কো-অর্ডিনেটর লক্ষন বাহাদুর,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।