বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় যুব দিবসে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 31, 2019

মেহেরপুর নিউজ:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবউন্নয়ন্ন অধিদপ্তরে উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, আনিসুর রহমান প্রমুখ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়।