বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 17, 2024

মেহেরপুর নিউজঃ

গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ এবং শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুরে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি খাদিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আহাদুল ইসলাম, হাসান আলী প্রমূখ। পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া করা হয়।