বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 27, 2022

মেহেরপুর নিউজ:

শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যায়,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি এডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, গাংনী পৌর মেয়র আহাম্মদ আলী, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমূখ।