বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস।দিবসটি যথাযথভাবে পালনের প্রস্তুতি সম্পূর্ণ

By মেহেরপুর নিউজ

November 04, 2022

মেহেরপুর নিউজ:

শনিবার ৫১তম জাতীয় সমবায় দিবস।দিবসটি যথাযথভাবে পালন করার লক্ষ্যে এর সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৫১তম জাতীয় সমবায় দিবস যথাযথভাবে পালন করার লক্ষ্যে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাস চন্দ্র বালা সকলের সহযোগিতা কামনা করেছেন।

দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। গৃহীত কর্মসূচির মধ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন। বর্ণাঢ্য র‍্যালী, সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এবং “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।