বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

By মেহেরপুর নিউজ

February 27, 2024

মেহেরপুর নিউজ:

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’  এ  প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। দিবসটি  উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মঙ্গলবার সকালের দিকে এ র‍্যালি বের করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌরসভার সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মিকাইল হোসেন, পৌর কাউন্সিলর আল মামুন আব্দুর রহিম, জোসনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।