বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 27, 2024

মেহেরপুর নিউজ:

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’  এ  প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান। এদিকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে আগে একটি র‌্যালী বের করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‌্যালী  মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়া আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রমুখ ও উপস্থিত ছিলেন।