বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকলে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌর চত্বর থেকে র‍্যালী বের হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন প্রমুখ।র‍্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আল মামুন, মীর জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ, আব্দুর রহিমসহ মেহেরপুর পৌরসভার কর্মকর্তাগন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।