বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর : বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা যুবকদের মাঝে চেক বিতরন,মাছের পোনা অবমুক্তকরন, বৃক্ষ রোপন সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো: আতাউল গনির নেতৃত্বে যুব দিবসের র‌্যালীর মধ্যে দিয়ে দিন ব্যাপী নানা আয়োজনের সূচনা করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক খায়রুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।

বক্তব্য রাখেন টি টি সির অধ্যক্ষ শাহিদুল ইসলাম, প্রশিক্ষক মাসুদুল আহসান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। পরে সেখানে প্রশিক্ষক যুবকদের মাঝে চেক বিতরন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।