রাজনীতি

মেহেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুরু

By মেহেরপুর নিউজ

December 31, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে  শনিবার রাতে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম এ দিন রাতে জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন, আনছারুল হক, বিএনপি নেতা অবঃ সামস, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, যুগ্ম আহবায়ক ফয়েজ  মোহাম্মদ, আজমল হোসেন মিন্টু,মোস্তাফিজুর রহমান তপন, ছাত্রদল নেতা রেমিন, কানন, সানি, মাহিনুর বাবু, সবুর, মফিজুর রহমান, ফারুক হোসেন, সামছুর রহমান, একরামূল হক, সিপন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকলকে কেক খাইয়ে দেয়া হয়।