অন্যান্য

মেহেরপুরে জাতীয় ই সেবা সিস্টেমের উপর কর্মশালা

By মেহেরপুর নিউজ

July 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে  জাতীয় ই সেবা সিস্টেমের উপর জেলা প্রশাসনের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, এনডিসি আমীনুল ইসলাম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী। ই সেবা কেন্দ্রের সহকারী প্রোগ্রাম অফিসার আবুল হাসেম প্রমুখ ।