অন্যান্য

মেহেরপুরে জাতীয় উন্নয়নে এন জি ও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 21, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ ডিসেম্বর:

মেহেরপুর জেলা এন জি ও ফাউন্ডেশনের উদ্যোগে আজ মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় উন্নয়নে এন জি ও শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এফ এন বি’র সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমির“ল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোস্তফা জামান, এন জি ও ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রউফ খান, আজাহার“ল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফ এন বি’র সম্পাদক আবু জাফর, ডা. আবু জাফর, তৃপ্তি কনা বিশ্বাস, আইয়ূব হোসেন প্রমুখ।