মেহেরপুর নিউজ: র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে “বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা” এই স্লোগানে দিবসটি উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে আয়োজিত র্যালিটি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে এসে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইরাদত হোসেন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রথান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইরাদত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ।