বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত, র‍্যালি অনুষ্ঠিত

By Meherpur News

April 06, 2026

মেহেরপুর নিউজঃ “জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস” উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির জাতীয় প্রতিপাদ্য ছিল— “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং আন্তর্জাতিক প্রতিপাদ্য— “গড়বো জাতীয় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় র‍্যালিতে যোগ দেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ফুটবল কোচ আব্দুল মালেক, সাইদ হোসেন জিকো, ফুটবলার সেলিমসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।