বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ৪৩ তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচী চলছে

By মেহেরপুর নিউজ

March 26, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ: মেহেরপুরে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে ৪৩ তম মহান স্বাধীনতা দিবসের কর্মসচী শুরু হয়েছে। এর পরপরই ভোর সাড়ে ৬টায় মেহেরপুর সরকারী কলেজ মোড়ের পৌর কবরস্থান সংলগ্ন স্মৃতিসৌধে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পুস্প স্তবক অর্পন করেন।

এরপর ৬টা ৪৫ মিনিটে মেহেরপুর জেলা পরিষদ সংলগ্ন স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এছাড়া মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দিন ব্যাপী নানা কর্মসূচী নিয়ে সাজানো হয়েছে আজকের এ দিবসটিকে। মেহেরপুর নিউজের সাথেই থাকুন, আর জানতে থাকুন আজকের নানা কর্মসূচী …………..………..