বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

May 26, 2024

মেহেরপুর নিউজ:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো শামীম হাসান,পুলিশ সুপার এস এম নাজমুল হক,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।