অন্যান্য

মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তা’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 26, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬অক্টোবর :

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তা’ উপলক্ষে  মঙ্গলবার মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবদুস শহীদ এদিন সকালে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক জন শিশুর মুখে ওষুধ তুলে দিয়ে কৃমি নিয়ন্ত্রন সপ্তা’র উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক আবুল হাশেম, আব্দুস সালাম সেখানে উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন ডা. আবদুস শহীদ বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।