বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নি নির্বাপন মহড়া

By Meherpur News

March 10, 2026

মেহেরপুর নিউজ:

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজার পরিচালনায় অগ্নি নির্বাপনের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। মহড়ায় আগুন লাগলে দ্রুত কীভাবে তা নিয়ন্ত্রণে আনা যায় এবং দুর্ঘটনা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরাফাত রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।