বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 06, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জাতীয় পাট দিবস-২০২৩ পালিত হয়েছে। ‘পাট শিল্পের অবদান,স্মাট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে  সোমবার মেহেরপুর  জেলা প্রশাসন ও পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে  আলোচনা সভা আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুন-উর-রশীদ প্রমূখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।