বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ: মা ও শিশুদের অপুষ্টি কমানোর লক্ষে একটি মূলধারা-সম্পৃক্ত সার্বজনিন ও সমন্বিত পুষ্টি সেবা প্যাকেজ বাস্তবায়ন করার জন্য মেহেরপুরে জাতীয় পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। সিভিল সার্জন ডা: আব্দুস শহীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: আব্দুস সামাদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী। কর্মশালায় স্থানীয় সাংবাদিক, ডাক্তার ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।