অন্যান্য

মেহেরপুরে জাতীয় বাংলা ইশারা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

February 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় বাংলা ইশারা ভাষা দিবস ২০১৪ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, জেলা রেজিষ্ট্রেশন অফিসার শাহানাজ পারভিন, শহর সমাজ সেবা অফিসার ফারুকুল ইসলাম, মুজিবনগর উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ। পরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এর আগে একটি র‌্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের নেতৃত্বে র‌্যালীটি জেলা শির্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের চত্বরে এসেশেষ হয়।