বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 15, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।