বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

May 14, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেহেরপুরে ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে্ ২ দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক খায়রুল ইসলাম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।