বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত

By মেহেরপুর নিউজ

November 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর: মেহেরপুর জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। আয়োজনের মধ্য রয়েছে,র‌্যালী ও আলোচনা সভা।

আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওজোপাডিকোলি: এবং মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী। বক্তব্য রাখেন,ওজোপাডিকোলি; মেহেরপুর বিদ্যূৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলী হোসেন,পরিচালক রেজাউল করিম প্রমুখ। সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন।

এর আগে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে,পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক রেজাউল করিম,ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী,উপসহকারী প্রক্যেশলী-১ আব্দুল হালিম, ইপসহকারী প্রকৌশলেী-২ রোকন উদ্দিন,ওজোপাডিকোর শ্রমিক লীগের সভাপতি গাজী দাউদুর রহমান,সম্পাদক ইকবাল কবির রঞ্জু,নুরুল ইসলাম,আবু জাফর,পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক এসএম আব্দুল্লাহ বাবু,খাজা মইন উদ্দিন লিটনসহ পল্লিবিদ্যুৎ ও ওজোপাডিকোর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।