মেহেরপুর নিউজ, ২২ জুন: মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন সদর উপজেলার বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কয়েকজন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।
এসময় সিভিল সার্জন ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার আহবান জানান। সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ইপিআই সুপার আঃ সালাম এসময় সেখানে উপস্থিত ছিলেন। আজ জেলার ৬৭ হাজার ৮২১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।