বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায় জরিমান

By মেহেরপুর নিউজ

November 07, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য ফ্রিজে ও র‍্যাকে সংরক্ষণ করে বিক্রী করা এবং আলু পেয়াজসহ বিক্রিত মালের ভাউচার খুচরা ব্যবসায়ীদের প্রদান না করার অভিযোগ ২ প্রতিষ্ঠান মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী বাজারে এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে গাংনী কাচামালের আড়তে অভিযান পরিচালিত হয়।

এসময় আলু পেয়াজসহ অন্যান্য পণ্যের মুল্যতালিকা ও ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। এসময় মেসার্স সততা ভান্ডার নামক প্রতিষ্ঠানে পুর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও আলু পেয়াজসহ বিক্রিত মালের ভাউচার খুচরা ব্যবসায়ীদের প্রদান না করায় প্রতিষ্ঠানটির মালিক মো: শাহাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে গাংনী স্টুডেন্ট কর্নার নামক প্রতিষ্ঠানে অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ চকলেট, শিশুখাদ্য, কোমলপানীয় ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।

মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য ফ্রিজে ও র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: শফিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।