মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জুলাই : “সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মূল্য সংযোজন কর দিবস উপলক্ষে মূল্য সংযোজন কর প্রদানে এলাকার জনগনকে উৎসাহিত এবং নাগরিক দায়ীত্ব সম্পর্কে সচেতন করার লক্ষে এক বর্নাঢ়্য র্যালীর আয়োজন করা হয়। আজ রোববার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জামান পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাস্টম এক্স সাইজ ও ভ্যাট অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন কাস্টম এক্সসাইজ ও ভ্যাট অফিসের সহকারী কমিশনার এস এম শামসুজ্জামান।